আজ একুশে টেলিভিশনে দুপুর ৩টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘ব্যাড লাক’। একুশে টেলিভিশনের প্রযোজনায় টেলিফিল্মটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং পরিচালনা করেছেন দীপু হাজরা। এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন—ড. ইনামুল হক, হাসান মাসুদ, অহনা, মিরানা জামান, মরিয়ম সরকার, বাপী সারওয়ার প্রমুখ।