দেশের একাধিক চ্যানেলের ক্যামেরা এখন কলকাতায়

আপডেট : ৩০ মে ২০১৩, ১৯:৪২
বাংলা চলচ্চিত্রের অন্যতম গুণী নির্মাতা ঋতুপর্ণ ঘোষের অকাল প্রয়াণে এরইমধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি চ্যানেলের ক্যামেরা ক্রু পৌঁছে গেছে তার বাসবভন দক্ষিণ কলকাতায়। সেখান থেকে চ্যানেলগুলো আগামী দুইদিন বিভিন্ন সময়ে লাইভ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে। এ ছাড়াও একাধিক তারকাদের মতামতসহ বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে চ্যানেলগুলো। উল্লেখ্য, গতকাল তার মৃত্যুর পর বাসার সামনে ঢালিউড, বলিউড ও টলিউডের অসংখ্য তারকার ভিড় জমে।