মাত্র কিছুদিন আগেই বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া এভারেস্ট জয় করে নেমে আসার পথে প্রাণ হারান বাংলাদেশের তরুণ পর্বতারোহী সজল খালেদ। সজলের মৃত্যুবরণের এই দিনটি যেমন আমাদের জন্য ছিল শোকাবহ একটি দিন তেমনি এভারেস্টে আরোহণের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক দিন হিসেবে ধরা হয় ১৯৯৬ সালের ১০ মে দিনটিকে। এদিন পর্বতারোহণের পথে ভয়ংকর এক তুষার ঝড়ে একই দিনে প্রাণ হারান মোট আটজন পর্বতারোহী। এ ছাড়া গুরুতরভাবে আহত হন আরও প্রায় ২০ জন। এভারেস্ট অভিযানের ইতিহাসে এর আগে বা পরে আর কখনোই একসাথে এত লোকের প্রাণহানী ঘটেনি।
