ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার পালাহার এলাকায় গত বুধবার সন্ধ্যা ৭টায় মাছ বহনকারী মিনি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের চালকসহ এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অপর আরোহী রিটন মিয়াকে (৩৫) গুরুতর আহত অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ সদর আধুনিক সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিত্সার জন্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
নিহতরা হচ্ছেন: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান (৪২) ও তালজাঙ্গা ইউনিয়নের লাকপুর গ্রামের মৃত মল্লিক মিয়ার ছেলে আবুল কাশেম (৩৮)। আহত রিটন মিয়া রাউতি গ্রামের আবু মিয়ার ছেলে।
নান্দাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহানন্দ সিং জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে।
