কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামে সন্ধ্যা রাতেই বাড়িতে লুট ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টায় মরিচা দক্ষিণপাড়া গ্রামের বাচ্চু মিয়া ভুঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চিহ্নিত ৬জনকে আসামি করে দেবিদ্বার থানায় মামলা হয়েছে।
দেবিদ্বার থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, ওই গ্রামের বাচ্চু মিয়া ভুঁইয়ার সাথে একই গ্রামের মফিজুল ইসলাম ও জসিম উদ্দিন ভুঁইয়ার সাথে দীর্ঘদিন যাবত্ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে বাচ্চু মিয়ার বসতঘরে অতর্কিত হামলা চালিয়ে স্বর্ণালংকার, মূল্যবান সম্পদ লুট ও ভাংচুর চালায় প্রতিপক্ষ।
