আটক পাখি অবমুক্ত করল বনবিভাগ

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৩২
ফেনীতে ভ্রাম্যমাণ খাঁচায় বন্দি পাখি বিক্রির সময় বুধবার দুপুরে ফেনীর সামাজিক বন বিভাগের কর্মকর্তারা শহরের ট্রাংক রোডে অভিযান চালায়। এ সময় ভ্রাম্যমাণ পাখি বিক্রেতারা পরিস্থিতি আঁচ করতে পেরে খাঁচাসহ পাখি ফেলে পালিয়ে যায়। বন বিভাগের লোকজন পাখিগুলো উদ্ধার করেন এবং পরে অবমুক্ত করে দেয়।