সাতক্ষীরায় জামায়াত শিবিরের ৯ জন আটক

আপডেট : ৩০ মে ২০১৩, ২১:৩৩
সাতক্ষীরা প্রতিনিধি নাশকতা সৃষ্টির প্রস্তুতিকালে সাতক্ষীরা সরকারি কলেজ শিবির সভাপতি ইকবাল হাসানসহ ৯ জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার শহরের অদূরে মাছখোলা এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো— সাতক্ষীরা সরকারি কলেজ শিবির সভাপতি ইকবাল হাসান, সদর উপজেলার শাল্যে এলাকার শিবির কর্মী বেল্লাল হোসেন, মাছখোলা এলাকার বাহারুল প্রমুখ।