কুলখানি

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:১৯
আব্দুল ওয়াহাব মৃধা উত্তরা ব্যাংকের সাবেক ম্যানেজার ওয়াহাব মৃধার (৭০) কুলখানি আজ বাদ আসর অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের ঢাকাস্থ মরহুমের নিজ বাসভবন বাসা-৪, লেন-১৮, ব্লক-সি, সেকশন-১০, মিরপুরে উপস্থিত হতে বিনীত অনুরোধ জানানো হয়েছে। হায়াতুন্নেছা রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় নিজ বাসায় গত রবিবার মোছাম্মদ হায়াতুন্নেছা (৯৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তার স্বামী মরহুম এন কে চৌধুরী কুষ্টিয়ার মহিমাগঞ্জ ও পঞ্চগড় চিনিকলে বয়লার হাউজ সুপারভাইজার ছিলেন। মরহুমাকে নবাবগঞ্জ উপজেলার সাদাপুরে তার নিজ বাড়িতে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার ১১০৩/ বি মালিবাগ চৌধুরীপাড়ায় মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।