মৃত্যুবার্ষিকী

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:১৯
সামছুন নাহার দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি ও ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সাবেক সাধারণ সম্পাদক আবু কাওসারের মা সামছুন নাহারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পালিশারায় নিজ বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এএফএম নূরুল হক হাওলাদার রাজনীতিবিদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক সংসদ সদস্য এএফএম নুরুল হক হাওলাদারের ৪০তম মৃত্যুবার্ষিকী। আজ এ উপলক্ষে নূরুল হক ফাউন্ডেশন তার গ্রামের বাড়িতে কোরআনখানি, মিলাদ মাহফিল, কাঙ্গালি ভোজ ও আলোচনা সভার আয়োজন করেছে। এছাড়া ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।