চট্টগ্রামে মন্দিরের জমি দখল নিয়ে বন্দুকযুদ্ধ

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৫১
নগরীর হাজারী লেনে কালি মন্দিরের জমি দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন বলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী ইত্তেফাককে জানান। এক যুবদল নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা মন্দিরের জমি দখলের জন্য পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেন। পুলিশ জানায়, ডেভলপার প্রতিষ্ঠানকে জমি দেয়া নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় এক পক্ষ জমি দখল করতে গেলে কর্তব্যরত আনসাররা গুলি বর্ষণ করে। এসময় প্রতিপক্ষ পাল্টা গুলি বর্ষণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দোকানপাট বন্ধ রয়েছে।