সুচিকিত্সা নিশ্চিত করতে বাবুনগরীকে বিদেশ পাঠান

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৫৫
দেশের ৫০ হাজারেরও বেশি আলেম, উলামা-মাশায়েখ গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে হেফাজতে ইসলাম-এর মহাসচিব জুনায়েদ বাবুনগরীর সুচিকিত্সা নিশ্চিত করতে তাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, ‘তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা রাষ্ট্র প্রধান, সরকার প্রধানসহ সংশ্লিষ্ট সকলের কাছে অনুরোধ করব, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করুন।’ আলেমগণ বিবৃতিতে আরো বলেন, দুনিয়ার সকল দেশেই ইসলামী অনুশাসন অবাধে পালন করার পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা রয়েছে। আমরা সরকারের কাছে দ্ব্যর্থহীনভাবে বলতে চাই- নাস্তিক, মুরতাদ, ইসলাম নির্মূলের চক্রান্তকারীদের ষড়যন্ত্রে পা দিবেন না। অতীতে সকল স্বৈরাচার ও ইসলাম বিদ্বেষী সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন। সারাদেশ থেকে বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ঃ খুলনার মাওলানা মাহমুদুর রহমান, মাওলানা রুকুনদ্দীন মাদানী, রাজশাহীর মাওলানা আবদুল্লাহ মোহাম্মাদ শামসের, মাওলানা নূরুল আফসার, অধ্যক্ষ মাওলানা সাইদুর রহমান, ঢাকা মহানগরীর হাফেজ মুফতি মাওলানা আব্দুর রহমান, মাওলানা নূর হুসাইন আল কাশেমী, মাওলানা শাহ জালাল শরীফ, মাওলানা এমদাদুল হক প্রমুখ।