মনমোহনের সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রীদের

আপডেট : ৩০ মে ২০১৩, ২২:৫৫
ভারতের ছত্তিশগড়ে কংগ্রেসের মিছিলে মাওবাদী হামলায় ২৯ জনের মৃত্যুর পর আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিং। আগামী ৫ জুনের এই বৈঠকে যোগ দেবেন দেশের অঙ্গরাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরা। বৈঠকে মাওবাদী সমস্যার পাশাপাশি নারী পাচার, আন্তর্জাতিক সীমান্ত সমস্যা, জাল নোটের বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে তিস্তার পানি বন্টন ইস্যু আলোচনায় আসতে পারে এমন সম্ভাবনার কারণে বৈঠকে যোগ দেবেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর ডাকা ওই বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে মমতা ব্যানার্জীকে। কিন্তু তিনি অন্য কাজে ব্যস্ত থাকবেন বলে জানিয়ে দেয়া হয়েছে। তার জায়গায় বৈঠকে যোগ দেবেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তবে তৃণমূলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ছিটমহল আন্তর্জাতিক বিষয়ের মত আভ্যন্তরীণ সমস্যাও। এই বিষয়ে আলোচনা তুলে ভারত সরকারের পক্ষ থেকে তিস্তা ইস্যুও আলোচনায় আনা হতে পারে। তাই হয়তো মমতা বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।