বাগেরহাটে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রোজিনা খাতুন (৪২) নামে এক স্কুল শিক্ষিকা নিহত ও দশ বাসযাত্রী আহত হয়েছেন। বুধবার রাতে খুলনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় রোজিনার মৃত্যু হয়। বুধবার বিকালে খুলনা-মংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার চুলকাঠিভট্ট নামকস্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ওই স্কুল শিক্ষিকা গুরুতর আহত হন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোজিনার লাশের ময়না তদন্তের পর বৃহস্পতিবার দুপুরে পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে। রোজিনা মংলা পৌরসভার শেলাবুনিয়া বটতলা এলাকার বাসিন্দা।
রোজিনা খাতুন মংলা উপজেলার চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। রোজিনার স্বামী নজরুল ইসলাম মংলার সেন্ট পলস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
