১ জুন, ২০১৩ খ্রিস্টাব্দ, শনিবার
আজ ১৮ জ্যৈষ্ঠ, ১৪২০ বঙ্গাব্দ এবং ২১ রজব, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৪৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও বুধ । আপনার শুভসংখ্যা: ১ ও ৫। শুভবার: রবি ও বুধবার। শুভরত্ন:পান্না ও চুনী।
প্রকৃতিগতভাবে আপনি:অস্থির, চঞ্চল ও সদাব্যস্ত। পরিবর্তন, বৈচিত্র্য ও ভ্রমণের প্রতি আকর্ষণ দুর্নিবার। আপনি অনুভূিতপ্রবণ, আদর্শবাদী, কল্পনাপ্রবণ ও সহানুভূতিশীল। দ্বৈত চরিত্রের জন্য আপনাকে বুঝে ওঠা কঠিন। আপনি উচ্চাভিলাষী। নিজের মত অনুসারে কাজ করতে চান। যুক্তি, অনুসন্ধিত্সা ও ডিপ্লোম্যাসী আছে আপনার। জীবনে অনেক বাধা অতিক্রম করতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:কবি জন মেইন্সফিল্ড, কবি আব্দুল কাদির, অভিনেত্রী মেরিলিন মনরো, কার্টুনিস্ট জেরাল্ড স্ক্র্যাফ, শিব প্রসন্ন লাহিড়ী, জ্যোতির্বিদ আব্দুল জাব্বার, তুর্কী সাহিত্যিক শামসুদ্দীন সামী ফ্রাসেরী, অনুপম হায়াত্, জ্যোতিষী মুহাম্মদ আনিসুল হক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যস্ততা বৃদ্ধি পাবে। কাজকর্মে উত্সাহ বোধ করবেন। বিশেষ কোনো যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। দূরের যাত্রা শুভ নয়।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ পারিবারিক শান্তি বজায় থাকবে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। ক্লান্তি ও অবসাদগ্রস্ত হতে পারেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ সামাজিক কাজকর্মে ব্যস্ত থাকবেন। অনেকের সমর্থন ও সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। অপরের সহযোগিতা লাভ সহজ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। তবে অর্থের জন্য কোনো কাজ আটকে থাকবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। শরীরের প্রতি অধিকতর যত্নশীল হওয়ার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসতে পারে। যোগ্যতা প্রমাণের সুযোগ পেতে পারেন। কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। বন্ধুদের সহযোগিতার আশা না করাই ভালো। দৈনন্দিন কাজে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। ক্লান্তি ও অবসাদ বৃদ্ধি পাবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ পেশাজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। শিক্ষকতা পেশায় নিয়োজিতরা ভালো কোনো সুযোগ পেতে পারেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ নয়। বিরোধী পক্ষ আজ খুব সক্রিয় থাকবে। অভ্যন্তরীণ কোন্দলের শিকার হতে পারেন। কোনো কারণে ধৈর্য হারানো ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। সিদ্ধান্তহীনতায় না ভুগলেই ভালো করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। অনুকূল কোনো বদলির সুযোগও পেতে পারেন। শরীর ভালো যাবে না।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ ব্যবসায়িদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। শিক্ষিত যুবক-যুবতীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। চাকরিপ্রাপ্তি অথবা কর্মোন্নতির সুযোগ সৃষ্টি হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ইমোশন-সেন্টিমেন্ট পরিহার করার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি হতে পারে। তবে শেষ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনা আছে। বেকারদের কর্মসংস্থান হতে পারে। আজ কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ কর্মক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে একাউন্টিংয়ে কর্মরতদেরকে ভুলত্রুটি সম্পর্কে সতর্ক থাকতে হবে। কাজকর্মে অন্যমনস্ক না হলেই ভালো করবেন। আত্মবিশ্বাস বজায় রেখে চলুন। চেষ্টা করুন, যাতে আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হয়। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আর্থিক দিক ভালো যেতে পারে। আজ কোনো সুসংবাদ পেতে পারেন। কর্মস্থলে কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। পুরনো কোনো বন্ধুর সাথে যোগাযোগ হতে পারে।
