আবারও রেডিও ফুর্তিতে শারমিন লাকী

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৩৯
১৯৯০ সালে আবৃত্তি সংগঠন দিয়েই মিডিয়ায় পথচলা শুরু শারমিন লাকীর। এরপর মূলত এনটিভির সিদ্দিকা কবীর রেসিপিরসহ উপস্থাপক হিসেবে ব্যাতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমেই এনে দেয় তার ঈর্শ্বনীয় জনপ্রিয়তা। আবৃত্তি ও বিজ্ঞাপনে কণ্ঠ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে তিনি একজন সফল উপস্থাপিকা ও মডেল। মাত্র দুই বছর আগে তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় এফএম স্টেশন রেডিও ফুর্তিতে কাজ করেছেন আরজে হিসেবে। বিরতির পর আবারও ছয় মাসের জন্য রেডিও ফুর্তির একটি অনুষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী ১৬ জুন থেকে শুরু হওয়া নতুন এ অনুষ্ঠানের নাম ‘টোটাল টাইম পাস উইথ শারমিন লাকি’। এ অনুষ্ঠানে সেলিব্রেট আড্ডা, ভ্রমণ, খাবার, উপহারসামগ্রী কেনা থেকে শুরু করে নানা বিষয় সম্পর্কে জানা যবে। এ ছাড়া মাসে একদিন শ্রোতাদের সাথে কফিসহ আড্ডা দিবেন শারমিন লাকি। এফএম স্টেশনে কাজ করা প্রসঙ্গে শারমিন লাকী বলেন, ‘রেডিও মিডিয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম বলে আমি মনে করি। আর এই জায়গাটা আমার জন্য অনেক চেনা অনেক পুরোনো। উল্লেখ্য, শারমিন লাকীর উপস্থাপনায় অনুষ্ঠানটি সপ্তাহে মোট পাঁচদিন দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত প্রচার হবে।’ ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ হওয়া শারমিন লাকীর এ অনুষ্ঠানটি আগামী ১৬ জুন হতে রেডিও ফুর্তিতে প্রচারিত হবে।