মেরিলিন মনরো :বিশ্বব্যাপী সর্বকালের সবচেয়ে বেশি আবেদনময়ী নারীদের কোনো তালিকা তৈরি করা হলে যেকোনো তালিকাতেই শুরুর দিকেই স্থান হবে তার। একাধারে অভিনেত্রী, মডেল এবং গায়িকা হিসেবে সুপরিচিত ছিলেন। এখনো তাকে সৌন্দর্যের কিংবদন্তি হিসেবে গণ্য করা হয়। পঞ্চাশ এবং ষাটের দশকে অসংখ্য জনপ্রিয় এবং ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। সারা বিশ্বের অজস্র ভক্তকে কাঁদিয়ে মাত্র ৩৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯২৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করে।
