চলচ্চিত্রে রিমা

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৪১
লাক্স চ্যানেল আই সুপারষ্টার ২০১২-এর প্রতিযোগি সাবিনা রিমা এই প্রথম চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হলেন। তরুণ নির্মাতা সাইফ চন্দনের ব্যতিক্রমধর্মী গল্পের ‘ছেলেটি আবল তাবল মেয়েটি পাগল পাগল’ ছবিটির মধ্য দিয়ে ঢালিউড ফিল্ম অঙ্গনকে অভিবাদন জানাতে শিগ্রই রূপালি পর্দার দর্শকদের সামনে হাজির হচ্ছেন। আজ থেকে এই চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। আজ থেকে সিনেমার ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন এই গ্ল্যামার গার্ল। সিনেমাটিতে রিমার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আরজু ও টিভিতারকা শাহেদ।