ওবামাকে হুমকি দিয়ে চিঠি

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৪৪
যুক্তরষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে হুমকি দিয়ে পাঠানো একটি চিঠি আটকে দিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ। ওই চিঠিতে ‘বিষ মাখানো’ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউজের একজন নিরাপত্তা কর্মকর্তা বৃহস্পতিবার জানান, কয়েকদিন আগে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গকে যেভাবে বিষাক্ত রাসায়নিক ‘রিসিন’ মাখানো একটি চিঠি পাঠানো হয়েছিল, এবার তেমনই একটি পাঠানো হয়েছে ওবামাকে। যুক্তরাষ্ট্র সরকার অস্ত্র আইনে কড়াকড়ি আরোপের উদ্যোগ নেয়ার পর থেকেই এ ধরনের কয়েকটি ‘রিসিন মিশ্রিত’ চিঠি আটক করেছে পুলিশ। একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ওবামাকে পাঠানো চিঠিটি এফবিআইয়ের সন্ত্রাসবাদ বিষয়ক যৌথ টাস্কফোর্সের কাছে পাঠিয়েছে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।