গাইবান্ধায় মাকে হত্যা, প্রেমিকা ও প্রেমিকার মা গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৫৪
গাইবান্ধা শহরের মুন্সিপাড়ায় মাকে হত্যার ঘটনায় পুলিশ ছেলের প্রেমিকা ও প্রেমিকার মাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো খুনী ছেলে আকাশের প্রেমিকা শহরের মাষ্টারপাড়া হুমায়রা হোসেন সুস্মিতা (১৪) ও প্রেমিকার মা সুফিয়া সুলতানা সুমি (৩৫)। গাইবান্ধা সদর থানার ওসি গোপাল চক্রবর্তী জানান, গত ১০ মে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র আরিফ ইমতিয়াজ আকাশের ছুরিকাঘাতে তার মা পারভীন বুলবুল ডলি মারা যায়। ওই খুনের ঘটনার মূল প্ররোচনাদানকারী হিসেবে সুস্মিতা ও তার মাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, কিভাবে ওই খুন সংঘটিত করা হবে সুস্মিতা ও তার মা সে পরিকল্পনা করে আকাশের মোবাইলে এসএমএস করে পাঠায়। আকাশের মোবাইল ফোন থেকে পুলিশ এধরনের তথ্য উদ্ধার করেছে।