ভালুকায় দম্পতি খুন

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৫৫
বৃহস্পতিবার দিবাগত রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ঝালপাজা গ্রামের হত্যা, ডাকাতিসহ একাধিক মামলার আসামি আঃ কাদির (৫৫) ও তার স্ত্রী রোমেলাকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৬টি মামলায় ওয়ারেন্ট থাকায় সে রাতে নিজ বাড়িতে না ঘুমিয়ে প্রতিবেশী আত্মীয়ার বাড়ির খোলা বারান্দায় স্ত্রীকে নিয়ে ঘুমায়। এসময় রাতের অন্ধকারে প্রতিপক্ষ কুপিয়ে তাদেরকে হত্যা করে।