ভূঞাপুর উপজেলা চেয়ারম্যানের অপসারণ আদেশ ৩ মাস স্থগিত

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৫৮
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দেয়া ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান শামছুল হক তালুকদার ছানুর অপসারণ আদেশকে ৩ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। শামছুল হক তালুকদার ছানুর দায়ের করা রিটের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন। উল্লেখ্য, চর চন্দনী হাটে মাটি ভরাট, গোবিন্দাসী হাই স্কুলের হলরুমের অবশিষ্ট কাজ বাস্তবায়ন, লোকমান ফকির মহিলা কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও ভূঞাপুর উপজেলার ৪টি সীমানা আরসিসি চিহ্ন স্থাপনের টাকা আত্মসাত্সহ বিভিন্ন অভিযোগে তাকে অপসারণ করা হয়েছিল।