রায়পুরায় বিএনপির দু’গ্রুপের পৃথক আলোচনা সভা

আপডেট : ৩১ মে ২০১৩, ২০:৫৯
রায়পুরায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা বিএনপির দু’গ্রুপ পৃথকভাবে দোয়া মাহফিল, আলোচনা সভা করেছে। উপজেলার বিএনপি তার অঙ্গসংগঠনের উদ্যোগে এবং ধানমন্ডি থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সহযোগিতায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পলাশতলী বাজার, আমিরগঞ্জ, নলভাটা, খলাপাড়া, চরসুবুদ্ধি, হাইরমারা, তুলাতলী, মরজাল বাসস্ট্যান্ডসহ অন্তত ২২টি স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খিচুরি বিতরণ করা হয়। সভায় বক্তব্য দেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ। অপরদিকে, একই দিনে রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপির অপর গ্রুপ। এ সময় হতদরিদ্রের মাঝে খিচুরি বিতরণ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএন জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তৌফিকুল হক, হাবিবুর রহমান হাবিব, নাজমুল হক মোহন, পৌর বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মুন্সী প্রমুখ।