আড়াইহাজারে ১০টি তাজা বোমাসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:০০
আড়াইহাজারের কুখ্যাত সন্ত্রাসী হত্যা ও ডাকাতিসহ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আনোয়ার (৩০) ওরফে বোমা আনুকে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০টি তাজা হাতবোমা । এ ঘটনা গতকাল শুক্রবার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে ঘটেছে। আনোয়ার দীর্ঘদিন যাবত্ পলাতক ছিল।