বিশ্ব তামাকমুক্ত দিবস পালন

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:০১
তামাক পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও তামাক কোম্পানীর পৃষ্ঠপোষকতা নিষিদ্ধকরণ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার সারাদেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর। পঞ্চগড় সকালে এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি ও সাপোর্ট বাংলাদেশ পঞ্চগড়ের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে সাপোর্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মো. আলে ইমরান নুর, এসিডির প্রোগ্রাম অফিসার মো, তোহিদুল আলম টিয়াসহ এনজিও কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ। ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে পল্লী উন্নয়ন প্রকল্প ও সিভিল সার্জনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর হাসপাতাল গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু মোঃ খায়রুল কবির, ডা, এনামুক হক, সমাজসেবী এহিয়া রউফ প্রমুখ। বক্তারা এসময় তামাকজাত দ্রব্য বর্জন ও তামাক পণ্যের ওপর কর বৃদ্ধির দাবি জানান। নেত্রকোনা বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল শুক্রবার নেত্রকোনা সার্কিট হাউজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা টাস্কফোর্সের উদ্যোগে এবং সিভিল সার্জন ডাঃ সাহিদ উদ্দিন আহমেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনিস মাহমুদ। তামাক ও ধুমপান ব্যবহারে ক্ষতিকর বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ বীজন কান্তি সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডিসি (রাজস্ব) মোঃ ইউসুফ আলী, প্রবীণ সাংবাদিক আল আজাদ ও সাংবাদিক ভজন দাস। নরসিংদী সারড়া সোসাইটির উদ্যোগে নরসিংদী প্রেসক্লাব প্রাঙ্গণ হতে জেলা প্রশাসকের বাসভবন পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সোসাইটির নির্বাহী পরিচালক এবং নরসিংদী ও ঢাকা জেলা তামাক নিয়ন্ত্রণ ট্রাস্কফোর্সের সদস্য মুরাদ ভূইয়ার সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়। এতে প্রধান অতিথি ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক মোঃ ওবায়দুল আজম। দুর্গাপুর (নেত্রকোনা) দুর্গাপুর পৌরসভায় বিরিশিরি বহুমুখী মহিলা সমবায় সমিতি আয়োজিত তামাক বিরোধী নারী জোট (তাবিনাজ) ও নারী গ্রন্থ প্রবর্তনার সহযোগিতায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে শহরে এক বিশাল র্যালি প্রদক্ষিণ শেষে আদিবাসী নেতা মতিলাল হাজং-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর ডাঃ মোঃ রমজান হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিরিশিরি বহুমুখী মহিলা সমবায় সমিতির সভাপতি অনামিকা রেমা, এনজিও কর্মী সনত্ সাহা, শামীম আহাম্মেদ প্রমুখ।