নেত্রকোনায় স্কুল ছাত্র হত্যায় ১২ জনের যাবজ্জীবন

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:০৩
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বামনিকোনা গ্রামের নবম শ্রেণির স্কুল ছাত্র আসাদুজ্জামান কবিরকে হত্যার অভিযোগে ঢাকার ৪নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মোতাহার হোসেন ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করেন। ২২ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় এই রায় প্রদান করা হয়। সাজাপ্রাপ্তরা হচ্ছে—মাসুদ রানা, মজিদ খান, মৌজালী, একদিল মিয়া, নজরুল, আলআমিন, রমজান খান, নজরুল ইসলাম, কাদির, গণি, সেলিম ও আলিম। জানা গেছে, ২০০৫ সনের ২৪ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আসাদুজ্জামানকে আসামি মাসুদ রানা ও তার সহযোগিরা বাসায় ডেকে নিয়ে রামদা ও অন্যান্য অস্ত্র দিয়ে হত্যা করে।