নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি ব্রাজিলে সামাজিক ব্যবসা আন্দোলনের উদ্বোধন করেন। দেশটিতে সামাজিক ব্যবসা বিকাশে ব্যাংক অব আমেরিকা ‘ইউনূস সোস্যাল বিজনেস ফান্ড ফর ব্রাজিল’ নামে একটি তহবিল প্রবর্তন করেছে। এছাড়াও দেশটির ‘ইএসপিএম’ নামে বিখ্যাত ব্যবসা শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে ‘ইউনূস সোস্যাল বিজনেস সেন্টার’ নামে একটি ইন্সটিটিউটের কার্যক্রম। অন্যদিকে ‘ব্রাজিল ফুডস’ নামে পৃথিবীর বিখ্যাত একটি হাঁস-মুরগির খামার হাইতিতে সামাজিক ব্যবসার ধারণার আওতায় তাদের কার্যক্রম শুরু করেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ আইসল্যান্ড পুনর্গঠনে ব্রাজিলের প্রথম সামাজিক ব্যবসা ধারণানির্ভর এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এছাড়াও ড. ইউনূস সাও পাওলো ফাউন্ডেশনের আয়োজনে দেশটির ব্যবসায়ীদের কাছে সামাজিক ব্যবসার বিভিন্ন কার্যকরী দিক তুলে ধরেন।
ড. ইউনূস সফর অবস্থায় তুরস্কের ইস্তাম্বুলে প্রথম-ইউরো এশিয়া বিজনেস ফোরাম ২০১৩’র অনুষ্ঠানের উদ্বোধন করেন। সামাজিক ব্যবসার সম্ভাবনা, ব্যাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বরূপ, সিভিল সোসাইটির বর্তমান অবস্থা নিয়ে অনুষ্ঠানে আসা বিশেষজ্ঞরা আলোচনা করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ‘দ্য ইস্তাম্বুল সোস্যাল বিজনেস চার্টার’-এ স্বাক্ষর করে আগামী এক বছরের কর্ম পদ্ধতি নির্ধারণ করেছে।
