রিখটার স্কেলে পরিমাপ হয় কীভাবে

আপডেট : ৩১ মে ২০১৩, ২১:৫১
অনেকেই ভূমিকম্পের মাত্রা নিরুপণকারী যন্ত্র রিখটার স্কেলের নাম শুনছেন। কিন্তু এই যন্ত্রটির সাহায্যে কী পরিমাণ করা হয় এবং সত্যিকার অর্থে এই যন্ত্রের সাহায্যে কীভাবে ভূমিকম্প পরিমাপ করা হয়, তা অনেকের কাছে অজানা। মার্কিন জিওলজিক্যার সার্ভের মতে, সম্প্রতি ভারতের ভয়াবহ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৯। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে যে ভূমিকম্প আঘাত হানে তাতে ২ হাজার ৪ শ’ জনের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬। রখটার স্কেল অনুযায়ী, এ দুটি ভূমিকম্পের যে মাত্রা উল্লেখ করা হয়েছে তাতে কি এটাই প্রতীয়মান হয় না যে, তাইওয়ানের ভূমিকম্পের চেয়ে ভারতের ভূমিকম্পের তীব্রতা সামান্য বেশি ছিল? কিন্তু এটা ঠিক নয়। রিখটার স্কেলের হিসাব অনুযায়ী তাইওয়ানের ভূমিকম্পের চেয়ে ভারতের ভূমিকম্প দ্বিগুণ শক্তিশালী ছিল। কালোরাডোর জাতীয় ভূমিকম্প তথ্যকেন্দ্রের ভূ-কম্পনবিদ বিল স্মিথ বলেন, রিখটার স্কেল হচ্ছে একটি লগারিদমিক স্কেল। স্কেলের প্রতি ইউনিট ভূপৃষ্টের কম্পনের পরবর্তী নিম্নসংখ্যার ১০ গুণ শক্তির প্রকাশ ঘটে। অর্থাত্ একটি সংখ্যা বৃদ্ধি পাওয়া কম্পনের মাত্রা ১০ গুণ বেশি হয়। চার্লস এফ রিখটার ১৯৩৫ সালে রিখটার স্কেল প্রবর্তন করেন। ক্যালিফোরনিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির মার্কিন পদার্থবিদ চার্লস এফ রিখটারের নামানুসারে এ স্কেলের নামকরণ করা হয়। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, রিখটার স্কেল অধিক নৈর্ব্যক্তিক। ১২ পয়েন্টের মার্সেলি স্কেলসহ অন্যান্য বহুল ব্যবহূত পরিমাপকের চেয়ে এটি পরিমাণভিত্তিক ভূমিকম্প মাপার যন্ত্র। রিখটার স্কেল ভূমিকম্পকে প্রভাব নিরূপণ করে না। তবে এটি ভূমিকম্প মাপার যন্ত্রের সাহায্যে পরিমাণকৃত শক্তির তীব্রতা সম্পর্কে ধারণা দেয়। রিখটার স্কেলের শুরু এক দিয়ে, কিন্তু এটির কোনো সর্বোচ্চ সীমা নেই। প্রতি ইউনিটে আগের একটি সংখ্যার ১০ গুণ বেশি তীব্রতার ইঙ্গিত বহন করে। গণিতজ্ঞদের মতে, এই পদ্ধতিকে বলা হয় একটি লগারিদমিক স্কেলের সংখ্যার বিন্যাস। উদাহরণস্বরূপ, মাঝারি ধরনের ভূমিকম্পের শক্তিশালী ভূমিকম্প হিসেবে গণ্য করা হয়। গত সপ্তাহে ভারতে যে ভূমিকম্প হয়েছে, তা শক্তিশালী ভূমিকম্পের শ্রেণিতে পড়ে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে এ কথা জানায়। তবে রিখটার স্কেলের লগারিদমিক নিয়ম থাকায় একটি সংখ্যা বৃদ্ধি পাওয়ার অর্থ হলো মাটির কম্পনের মাত্রা ১০ গুণ। টেলিফোন ও স্যাটেলাইট সংযোগ করা হয়, যা দিয়ে কয়েক মিনিটের মধ্যে প্রাথমিক পরিমাণ নিরূপণ করা সম্ভব। ৪ দশমিক ৫ বা তার চেয়ে বেশি মাত্রার কম্পন বিশ্বের সর্বত্র অতি সূক্ষ্ম যন্ত্রপাতি দিয়ে পরিমাপ করা যায়। ঢাকা