অম্মিকা সূত্রধর বর্ষা
অম্মিকা সূত্রধর বর্ষা সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা ধীরেন্দ্র সূত্রধর সরকারি চাকরিজীবী ও মা কৃষ্ণা সূত্রধর গৃহিণী।
শরিফুল ইসলাম
শরিফুল ইসলাম এসএসসি পরীক্ষায় ঢাকার বেরাইদ মুসলিম হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে তাজুল ইসলাম ও রিনা বেগমের পুত্র।
ফাতেমাতুজ্জোহরা ফারহা
মোছাঃ ফাতেমাতুজ্জোহরা ফারহা খুলনার কয়রা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে মাওলানা আক্তারুজ্জামান ও রোকেয়া খাতুনের মেয়ে।
ওয়ালি-উজ-জামান
ওয়ালি-উজ-জামান সৌমিক এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ইংরেজি ভার্সনে জিপিএ-৫ পেয়েছে। সে ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান ভুঁইয়া এবং ডাঃ আয়েশা নাসরীনের একমাত্র ছেলে। সে ভবিষ্যতে চিকিত্সক হতে চায়।
এসএম খালিদ বিন তারেক
এসএম খালিদ বিন তারেক এসএসসি পরীক্ষায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে মোঃ বেলাল হোসেন শিকদার ও মিসেস খাদিজা পারভীনের ছেলে।
আব্দুস সালাম
আব্দুস সালাম এসএসসি পরীক্ষায় ঢাকার বেরাইদ মুসলিম হাই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে আমির হোসেন ও লাসমিন বেগমের পুত্র।
সামান্তা
শারমিন আক্তার সামান্তা মতিঝিল মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে এসএসসি (বিজ্ঞান) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে মো. আলফাজ উদ্দিন ও হেলেনা আক্তারের মেয়ে।
তিথি সাহা
তিথি সাহা লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লাকসাম থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা দেবাশীষ সাহা ও মা কাকলী সাহা। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়।
