রফিকুল ইসলাম
সন্দ্বীপ হাজী আবদুল বাতেন সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও অধ্যাপক রফিকুল ইসলাম (৭২) রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ২৪ মে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। তিনি শিক্ষকতার পাশাপাশি দৈনিক ইত্তেফাকের সন্দ্বীপস্থ সংবাদদাতার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ঢাকাস্থ সন্দ্বীপ উন্নয়ন ফোরাম, পেশাজীবী পরিষদ, রেডক্রিসেন্ট, ক্রীড়া সংস্থাসহ সেবামূলক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে তিনি নিবিড়ভাবে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
কাজী মো. মোখলেসুর রহমান
মীর্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মো. মোখলেছুর রহমান (৭২) গত বৃহস্পতিবার রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহাজাহান মিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
আলাউদ্দিন সরদার
উজিরপুর উপজেলার শিকারপুরের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সম্পাদক আলাউদ্দিন সরদার (৫০) গত বৃহস্পতিবার নিজ বাড়িতে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মুসলেম উদ্দিন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন শিক্ষক মুসলেম উদ্দিন (১০৯) গত বুধবার রাজধানীর এক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মুসলেম উদ্দিনের মৃত্যুতে তার ছাত্র নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক গভীর শোক প্রকাশ করেছেন।
মো. লিল মিয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও মহিলা নেত্রী স্বপ্না বেগমের পিতা বিশিষ্ট সমাজসেবক মো. লিল মিয়া (৮৫) গতকাল উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
নূরজাহান বেগম
দৈনিক সমকালের নেত্রকোনার জেলা প্রতিনিধি খলিলুর রহমান শেখ ইকবালের মা নূরজাহান বেগম (১০৫) গতকাল আটপাড়া উপজেলাস্থ খিলা গ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে..... রাজেউন)। মৃত্যুকালে তিনি এক ছেলে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অছিউর রহমান বাবলু
তাড়াশ উপজেলার আসান বাড়ি গ্রামের প্রবীণ শিক্ষক আলহাজ্ব ফজলুর রহমানের ছেলে অছিউর রহমান বাবলু (৫০) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, পিতা-মাতা, ভাইবোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সৈয়দ মো. হাবিবুর রহমান
শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের ফুফাতো ভাইয়ের ছেলে চাখার সাব রেজিস্ট্রি অফিসের অবসরপ্রাপ্ত প্রধান করণীক আলহাজ্ব ক্বারী সৈয়দ মো. হাবিবুর রহমান (১০৭) গত বৃহস্পতিবার রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগের সাবেক কেন্দ ীয় যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন ইন্সুরেন্স কোম্পানীর চেয়ারম্যান মুজাফ্ফর হোসেন পল্টু, সাবেক চিফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
