রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ৩১ মে ২০১৩, ২২:৩৯
নূরুল ইসলাম তাড়াশ উপজেলার খুটিগাছা গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ কনস্টেবল নূরুল ইসলাম (৬৮) গতকাল হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় খুটিগাছা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।