রাজধানীর সবজি বাজার ফের চড়া, দাম বেড়েছে গুঁড়ো দুধের

আপডেট : ৩১ মে ২০১৩, ২৩:০১
তিনদিনের ব্যবধানে আবারো পাল্টে গেছে রাজধানীর সবিজ বাজারের চিত্র। বেড়েছে সব ধরনের সবিজর দাম। বৃদ্ধির তালিকায় রয়েছে গুঁড়ো দুধও। ফলে ভোগান্তি পিছু ছাড়ছে না মধ্যবিত্তসহ স্বল্প আয়ের মানুষের। ব্যবসায়ীরা জানিয়েছেন, সারাদেশে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। বৃষ্টিতে অনেক সবজিক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় বাজারে চাহিদার তুলনায় সবিজর সরবরাহ কম। তাই দাম বাড়ছে। গতকাল শুক্রবার রাজধানীর নিউমার্কেট, কাওরানবাজার, মহাখালীসহ কয়েকটি বাজারে ঘুরে দেখা যায়, তিনদিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজি কেজিতে ১/২ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি করলা ৪৩ থেকে ৪৫ টাকা, বরবটি ৪৮ থেকে ৫০ টাকা, বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, পেঁপে ২৮ থেকে ৩০ টাকা, পটল ৩৫ থেকে ৪০ টাকা, ঢ়েঁরস ২৫ থেকে ৩০ টাকা, টমেটো ২৫ থেকে ৩০ টাকা ও আলু ১৫ থেকে ১৬ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া বেড়েছে পিঁয়াজ ও কাঁচামরিচের দামও। গতকাল কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা, দেশি পেঁয়াজ ৩৪ থেকে ৩৫ এবং আমদানি করা পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হয়। কিন্তু গত সপ্তাহে প্রতি কেজি পিঁয়াজে ৪ থেকে ৫ টাকা কমে বিক্রি হয়। কাঁচামরিচ বিক্রি হয় ৪০ টাকায়। নিউমার্কেটের সবজি বিক্রেতা বেলায়েত বলেন, বাজারে সবজির সরবরাহ কম। তাই পাইকারি বাজার থেকে বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কয়েকদিন রোদ থাকলে দাম কমে আসবে। গুঁড়ো দুধের দামও আরেক দফা বেড়েছে। মাত্র তিনদিনের ব্যবধানে প্রতি কেজি গুঁড়ো দুধে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। সরকারের বিপণন সংস্থা টিসিবি হিসেবে গতকাল বাজারে প্রতি কেজি ডানো গুড়োঁ দুধ বিক্রি হয় ৬০০ থেকে ৬১৫ টাকা, ডিপ্লোমা ( নিউজিল্যান্ড) ৬১০ থেকে ৬১৫ টাকা, ফ্রেশ ও মার্কস ৫০০ থেকে ৫১০ টাকা দরে বিক্রি হয়। চাল ও ভোজ্যতেলের দাম স্থিতিশীল রয়েছে। গতকাল বাজারে সাধারণ মানের পাইজাম/লতা ৩৪ থেকে ৩৬ টাকা, ভালো মানের ৩৭ থেকে ৩৮ টাকা, সাধারণ মানের নাজিরশাইল/মিনিকেট ৩৫ থেকে ৪৫ টাকা, ভালো মানের ৪৬ থেকে ৪৮ টাকা ও মোটা চাল ইরি/স্বর্ণা ৩০ থেকে ৩২ টাকা কেজি দরে বিক্রি হয়। খোলা সয়াবিন প্রতি লিটার ১০৬ থেকে ১০৮ টাকা, পাম অয়েল ৭২ থেকে ৭৫ টাকা, ১ লিটারের বোতলজাত সয়াবিন ১৩২ থেকে ১৩৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৬৫৫ থেকে ৬৭০ টাকায় বিক্রি হয়। চলতি সপ্তাহে দাম কমেছে খোলা আটা ও ময়দার। বর্তমানে প্রতি কেজি খোলা আটা ২৮ থেকে ৩০ টাকা ও খোলা ময়দা ৩৮ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু গত সপ্তাহে প্রতি কেজি খোলা আটা ৩২ থেকে ৩৪ টাকা ও খোলা ময়দা ৪২ থেকে ৪৪ টাকায় বিক্রি হয়। এছাড়া এক কেজির প্যাকেট আটা ৩৫ থেকে ৩৭ টাকা ও প্যাকেট ময়দা ৪৬ থেকে ৪৮ টাকায় বিক্রি হয়।