ডায়রিয়ার প্রাদুর্ভাব

আদমদীঘিতে এক মাসে ৫ শতাধিক আক্রান্ত

আপডেট : ৩১ মে ২০১৩, ২৩:০২
বগুড়ার আদমদীঘি উপজেলায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক মাসে উপজেলায় শিশু, নারীসহ ৫ শতাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে দেড় শতাধিক রোগীকে ভর্তি করা হয়। বৈরী আবহাওয়া, হোটেলে পচাবাসি খাবার ও স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার না করার কারণে এ রোগের প্রাদুর্ভাব ঘটছে বলে চিকিত্সকরা জানান।