এবার সাইকেলে চড়ে মাত্র সাত দিনে সবচেয়ে বেশি দেশ ভ্রমণ করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন যুক্তরাজ্যের অধিবাসী গ্লেন বার্মেইস্টার। কিছুদিন আগে চেক রিপাবলিকের ব্রেক্লেভ শহর থেকে যাত্রা শুরু করে সর্বমোট ৬ দিন ১১ ঘণ্টা ৫৩ মিনিট সময়ে তিনি পৌঁছে যান আলবেনিয়ার স্কোডা শহরে এবং এই সময়ের মধ্যে তিনি অতিক্রম করেন মোট ১১ টি দেশ। সাইকেল চালিয়ে ভ্রমণ করা এই ১১টি দেশের তালিকায় যাত্রা শুরুর দেশ চেক রিপাবলিক ও যাত্রা শেষ করার দেশ আলবেনিয়া ছাড়াও ছিল অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, রোমানিয়া, সার্বিয়া, বসনিয়া এন্ড হার্জেগোভেনা, মন্টেনিগ্রো ও আলবেনিয়া।
