মুক্তির কয়েক মাস আগে থেকেই বলিউডে ব্যাপক আলোচিত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিটি। অপেক্ষার পালা শেষ করে গত শুক্রবার ৩১ মে মুক্তি পেল ছবিটি। আর মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ১৯.৪৫ কোটি রুপি। যা রণবীর কাপুরের ক্যারিয়ারের রেকর্ড। রণবীর-দীপিকা অভিনীত এই ছবিটির সবকটি গানও প্রায় দুই মাস ধরে রয়েছে টপচার্টে। শুক্রবার এক সাক্ষাত্কারে রণবীর বলেন, ‘ছবিটি আমার এ যাবত্ মুক্তি পাওয়া ছবিগুলোর রেকর্ড ছাড়িয়ে যাবে। আশা করছি প্রথম দুই সপ্তাহের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাব। তবে স্বপ্ন আছে ২০০ কোটি ছোঁয়ার। আর মুক্তির আগে থেকেই দর্শকদের আকাঙ্ক্ষা দেখে আমি অনেক অভিভূত। আমি নিজেকে কোনো চলচ্চিত্রেই নায়ক হিসেবে তুলে ধরতে চাই না। বাবা আমার আদর্শ, আমি নিজেকে একজন পরিপূর্ণ অভিনেতা হিসেবে পরিচিতি দিতে চাই। হার্টথ্রব হওয়ার কোনো ইচ্ছে নেই আমার।’
