ফোকাস

বাউলিয়ানা

আপডেট : ০১ জুন ২০১৩, ১৯:০৭
এ দেশে প্রায় দুই দশকের বেশি সময় ধরে পাশ্চাত্য গানের পাশাপাশি প্রান্তিক বাউল সাধকদের নিয়ে প্রতিনিয়ত কাজ করেছেন ব্যান্ড তারকা মাকসুদুল হক। তার কনসেপ্টেই এ দেশে ‘বাউলিয়ানা’ নামে নতুন এক গানের যুগ তৈরি হয়েছিল। পরে অনেকে যার নাম দিয়েছে ফিউশন। এরও পরে এখনকার কিছু শিল্পী বাউলদের জন্য কাজ না করে বরং উল্টো সাধক শাহ আব্দুল করিমের ওপর ভর করে জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু মাকসুদ প্রকৃত সাধকদের খোঁজার ক্ষেত্রে বরাবরই নিজের ভেতরই এক সাধক মন পুষেছেন আজীবন। আমাদের সেই রক বাউল মাকসুদুল হক এবারে তাই বাংলাভিশনে এক ভিন্ন ধারার এক অনুষ্ঠান শুরু করছেন। সারাদেশের প্রকৃত বাউলদের নিয়ে গবেষণার এই কাজটি দেশীয় সংগীত ভাণ্ডারে অন্যতম একটি আর্কাইভ যেন হতে চলেছে! তারই এক শুটিংয়ের ফাঁকে (বাঁ থেকে) মাকসুদুল হক, দরবেশ হোসেন আলী শাহ, আবদেল মান্নান সাঁইজি, আবুল হোসেন ও ফকির সাত্তার শাহ।