এ সময়ের সবচেয়ে মেধাবী অভিনেত্রী জাকিয়া বারী মম। ক্যারিয়ারে তার চরিত্রের বৈচিত্র্য শুধু নয়, নিজের অভিনয় শৈলীতেই তিনি এখন সবাইকে টপকে শীর্ষে উঠেছেন যেন সাবলীলতায়। তবে নাটকের চাহিদা বাড়লেও সংখ্যা বাড়িয়ে বোর ইদুর দৌড়েও নেই তিনি। এখনও বেছে বেছেই নিজের চরিত্র বাছাই করেন তিনি। আসছে ঈদে তার বেশ কিছু বৈচিত্র্যপূর্ণ নাটক প্রচার হবে। এর ভেতর এরই মধ্যে রুম্মন রশীদের রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ‘শুধু একটা মিনিট’ নামের একটি নাটকের কাজ শেষ হয়েছে।
