নবগঠিত ‘টেলিভিশন পেশাজীবী ঐক্য পরিষদ’-এর এক সমাবেশ গত ৩১ মে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, আর্টিস্ট গিল্ড ও চিত্রগ্রাহকদের একটি সংগঠন মিলেই যৌথভাবে গঠন করা হয়েছে নতুন এই সংগঠন। সংগঠনটির আহ্বায়ক হিসেবে সমাবেশের সভাপতিত্ব করেন নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান। সবার সম্মতিক্রমে সংগঠনের সভাপতি নির্বাচন করা হয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদকে। পরে তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন। সমাবেশে জানানো হয় পেশাজীবী ঐক্য পরিষদ মন্ত্রণালয় থেকে শুরু করে টেলিভিশন ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ সবার সঙ্গে আলোচনা করবে, যাতে বিনোদনমাধ্যমে শৃঙ্খলা ফিরে আসে, সবাইকে যেন নিয়মের মধ্যে আনা যায়। টেলিভিশনের সঙ্গে জড়িত বিভিন্ন ক্ষেত্রের বেশির ভাগ লোকজনই সমাবেশে উপস্থিত ছিলেন। সেইসাথে বিভিন্ন সংগঠনের সদস্যরাও পেশাজীবী ঐক্য পরিষদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।
