সংবাদ কণিকা

আপডেট : ০১ জুন ২০১৩, ২০:৫২
ড্রাইভারদের জন্য ডিএসএস ভারি যন্ত্রপাতি নির্মাতা প্রতিষ্ঠান ক্যাটারপিলার তৈরি করেছে চোখ ও মুখ অনুসরণকারী ড্রাইভার সেফটি সলিউশন (ডিএসএস)। যা গাড়িচালকদের ঘুম থেকে সতর্ক করবে। নির্মাতারা জানিয়েছে, চালকের অতিরিক্ত ক্লান্তির কারণে রাস্তায় যেসব দুর্ঘটনা ঘটে তা বন্ধ করতেই পণ্যটি বানিয়েছে তারা। সম্প্রতি এক প্রতিবেদনে জানানো হয়, প্রযুক্তিপণ্যটির সেন্সর, অ্যালার্ম এবং সফটওয়্যার চালককে চলন্ত অবস্থায় তন্দ্রা থেকে জাগিয়ে দিতে সক্ষম। —বিবিসি ফরাসি-জার্মান ঐক্যের সুর অস্বস্তি কাটিয়ে আবার ফরাসি-জার্মান ঐক্যের সুর। এমনই এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত হলো ম্যার্কেল-ওলঁদ বৈঠক। দুই নেতাই ইউরো এলাকার অর্থনৈতিক ইউনিয়নের পক্ষে আবার কথা বলেন। জুন মাসের শেষে ইইউ শীর্ষ সম্মেলনের এজেন্ডায় তারা সুনির্দিষ্ট কিছু বিষয় অন্তর্গত করতে চান। এর মধ্যে রয়েছে ইউরোগ্রুপ-এর জন্য ফুল-টাইম প্রেসিডেন্ট নিয়োগ করা, যিনি সর্বশক্তি দিয়ে মন্দা, বেকারত্ব ইত্যাদি সমস্যার মোকাবিলা করবেন। — এএফপি এভারেস্টে বর্জ্য! বিশ্বের সর্বোচ্চ পর্বতচূড়া মাউন্ট এভারেস্টে নানা ধরনের বর্জ্য পরিষ্কারের পদক্ষেপ নেয়া সত্ত্বেও তা মোটেই কমছে না। যদিও বেইজ ক্যাম্প এলাকাগুলো যথেষ্ট পরিষ্কার। তবে কর্মকর্তারা বলছেন উঁচু দিকে অর্থাত্ ছয় হাজার মিটার উচ্চতার আশপাশের এলাকাগুলোর অবস্থা খুব খারাপ। —বিবিসি টেইলরের নতুন সুগন্ধি পপ তারকা টেইলর সুইফট তৃতীয় সুগন্ধিটি খুব শীঘ্রই বাজারজাত করতে যাচ্ছেন। ফুল, ফল এবং প্রকৃতির গন্ধ সমৃদ্ধ সুগন্ধিটি জুন মাসেই বাজারে আসবে বলে জানা গেছে। ফলের সুগন্ধির মধ্যে প্রাধান্য পেয়েছে লিচু এবং ছোট কমলা লেবুর সুগন্ধ। এছাড়াও থাকছে ভ্যানিলা অর্কিড এবং প্রাকৃতিক সুগন্ধ। কাচের বোতলটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ক্রিস্টাল এবং মুক্তা। টেইলরের এর আগের দু’টি সুগন্ধি ‘ওয়ান্ডারস্ট্রাক’ এবং ‘ওয়ান্ডারস্ট্রাক এনচান্টেড’ দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। —রয়টার্স