স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ‘আইন করে হরতাল বন্ধের চিন্তা করার’ যে কথা বলেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন দমনের উদ্দেশ্যে আইন করে হরতাল বন্ধের চক্রান্ত বাদ দিয়ে ১৮ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবি জানান তিনি। সেই সাথে তিনি সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার দাবি জানান।
