ময়মনিসংহের ফুলপুর উপজেলার বিভিন্ন বাসা-বাড়িতে এখন চাষ হচ্ছে আঙ্গুর ফল। খেতে একটু টক হলেও স্বাদের জুড়ি নেই। বিষাক্ত ফরমালিন ও কেমিক্যাল মুক্ত এই আঙ্গুরের স্বাদই আলাদা। সৌখিন চাষাবাদের পর এখন অনেকেই আঙ্গুর বাণিজ্যিক ভিত্তিতে চাষের স্বপ্ন দেখছেন। ইতোমধ্যে স্থানীয় কৃষি অফিস থেকে অনেকে সৌখিন আঙ্গুর চাষ করে পুরস্কৃত হয়েছেন।
ফুলপুরের বাঁলিখা, দিউ ও সাহেব রোডসহ বিভিন্ন স্থানে হচ্ছে আঙ্গুর চাষ। এই মৌসুমে গাছের থোকায় থোকায় ফলন ধরেছে আঙ্গুরের। ছবিটি বাঁলিখা থেকে তোলা।
