কালজয়ী সাংবাদিক মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:০৯
ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। নরসিংদী \ শনিবার নরসিংদী প্রেসক্লাব ভবনে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আসাদোজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার খন্দকার মহিদ উদ্দিন ও নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া। দৈনিক ইত্তেফাকের নরসিংদী প্রতিনিধি নিবারণ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন টেকনো ড্রাগস’র ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন আহমেদ, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভুঁইয়া, সাবেক সভাপতি সরকার আদম আলী, আহবায়ক মোস্তফা কামাল সরকার। গাইবান্ধা \ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা জাতীয় পার্টি-জেপি’র উদ্যোগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি-জেপি’র রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি এ্যাড. ফজলে করিম আহম্মেদ পল্লবের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি গোবিন্দলাল দাস, প্রবীণ সাংবাদিক স্থানীয় দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক ও ডেইলি স্টারের জেলা প্রতিনিধি কে এম রেজাউল হক, গাইবান্ধা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মমতাজুর রহমান বাবু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা এনামুল হক টুকু, জেলা চেম্বার এন্ড কমার্সের পরিচালক সামিউল ইসলাম পিপলু, শিক্ষাবিদ অধ্যক্ষ জাকারিয়া খন্দকার, ইত্তেফাকের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, জেলা জেপি নেতা সাইফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। সবশেষে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ জামে মসজিদের পেশ ইমাম মওলানা মো. সাফায়েত হোসেন। এছাড়া বাদ আছর সাদুল্লাপুর উপজেলা জামে মসজিদেও মানিক মিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও \ শনিবার সকালে ঠাকুরগাঁও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আখতার হোসেন রাজা, ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু, সাংবাদিক রেজাউর রাজী স্বপন চৌধুরী, ফিরোজ আমিন সরকার, তারেক হাসান, রফিকুল ইসলাম রোহান প্রমুখ। বক্তারা সাংবাদিকতার পথিকৃত্ তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনী তুলে ধরেনএবং তার মতো সাংবাদিকতার মাধ্যমে মানুষের মুক্তির পথ রচনা করার জন্য বর্তমান প্রজন্মকে আহবান জানান। হোসেনপুর (কিশোরগঞ্জ)\ শনিবার প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন মানিক, সহ-সভাপতি মো.হারুন অর রশিদ, যুগ্ন সাধারণ সম্পাদক উজ্জল কুমার সরকার, সাংবাদিক সঞ্জিত চন্দ্র শীল, মো.খায়রুল ইসলাম, মো.শামসুল হক, ওমর ফারুক খান জনি, কাওছার আহম্মেদ উজ্জল প্রমুখ। মধুখালী (ফরিদপুর) \ ইত্তেফাক পাঠক ফোরাম ও প্রেসক্লাব মধুখালীর আয়োজনে মধুখালী টাওয়ার বিল্ডিং-এ অ্যাডভোকেট মানিক মজুমদারের চেম্বারে প্রেসক্লাব মধুখালীর সভাপতি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি এ কে এম ইলিয়াস সিদ্দিকীর সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রখ্যাত সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবনীর উপর আলোচনা করেন দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি অ্যাড. মানিক মজুমদার, উপজেলা খেলাঘর সভাপতি ও ইত্তেফাক পাঠক ফোরামের সদস্য সুভাষ চন্দ্র দাস, উপজেলা সিপিবির সম্পাদক নওশেরুল আলম, ইত্তেফাকের মধুখালী সংবাদদাতা শাহ্ মো. ফারুক হোসেন, প্রেসক্লাব মধুখালীর অর্থ সম্পাদক মতিয়ার রহমান মিঞা, প্রজ্ঞা সাহিত্য সংকলনের সহ-সম্পাদক শাহ্ কুতুবুজ্জামান, সমকালের মধুখালী সংবাদদাতা বি কে সিকদার সজল প্রমুখ। মির্জাপুর (টাঙ্গাইল) \ মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে তার কর্মময় জীবনের উপর এক আলোচনাসভার আয়োজন করা হয়। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মীর আনোয়ার হোসেন টুটুলের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সাংবাদিক শাহ বজলুর রশিদ বিজু, নাজমুল হোসেন, খায়রুল করীম পাপন, রায়হান সরকার রবিন, সাজ্জাত হোসেন, হোসনি জুবাইরী, শাহ সৈকত মোন্না, ডি এম শামীম সুমন,সাদ্দাম হোসেন ও উত্তম বণিক প্রমুখ। কোটালীপাড়া (গোপালগঞ্জ) \ উপজেলার ঘাঘর বাজারে হাসান টেলিকম সেন্টারে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দৈনিক ইত্তেফাকের কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা গৌরাঙ্গলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক মিন্টু রায়। আলোচনাসভায় সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন। ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গত শনিবার ‘দৈনিক ইত্তেফাক’-এর প্রতিষ্ঠাতা, বাংলায় গণমুখী সাংবাদিকতার পথিকৃত্ ও নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দৈনিক ইত্তেফাকের ধামরাই উপজেলা প্রতিনিধির উদ্যোগ ও ব্যবস্থাপনায় এবং মোঃ রমিজুর রহমান চৌধুরী রোমার সহযোগিতায় বালিথা-বাথুলী দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম মানিক মিয়ার আত্মার মাগফিরাত, তাঁর প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক পত্রিকার উত্তরোত্তর সাফল্য, দেশ ও সারাজাহানের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা \ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনের এক আলোচনা সভা গতকাল শনিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নাঙ্গলকোট সংবাদদাতা মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, অর্থ সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক নিজাম উদ্দিন শাহীন, দীন মোহাম্মদ, তোফায়েল আহম্মেদ, মেহেদী হাসান ভুঁইয়া প্রমুখ। কালীগঞ্জ (ঝিনাইদহ) \ প্রেসক্লাব কালীগঞ্জের কার্যালয়ে শনিবার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও তাঁর বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক ও বৈশাখী টিভির প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের প্রতিনিধি জাকারিয়া হোসেন, দৈনিক মানবজমিনের তোফাজ্জেল হোসেন তপু। বোদা (পঞ্চগড়) \ প্রেসক্লাবে শনিবার আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বোদা উপজেলা মানিক মিয়া স্মৃতি সংসদের সভাপতি আশরাফুজ্জামান খোকনের সভাপতিত্বে মিলাদ মাহফিল শেষে বক্তব্য রাখেন বোদা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বিটিভি পঞ্চগড় প্রতিনিধি আমির খসরু লাবলু, সাংবাদিক মোজাম্মেল হক, আনোয়ার হোসেন বুলবুল, আব্দুল মান্নান প্রমুখ। শরীয়তপুর \ শরীয়তপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে-এর সভাপতিত্বে শনিবার অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, দৈনিক হুংকার সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবীব, প্রথম আলো জেলা প্রতিনিধি সত্যজিত্ ঘোষ, এটিএন বাংলা প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, জনকণ্ঠ প্রতিনিধি আবুল বাশার। মেলান্দহ (জামালপুর) \ মেলান্দহে মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী পালিত হয়। মানিক মিয়ার স্মরণে বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদের সামনে স্টেশন রোডে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন-ইত্তেফাকের মেলান্দহ সংবাদদাতা ুমানবাধিকার কর্মী মো: শাহ্ জামাল। সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরকার আব্দুস সালাম বকুল প্রধান অতিথির বক্তব্য রাখেন। গফরগাঁও (ময়মনসিংহ) \ মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার গফরগাঁও প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম মারুফ, সাংবাদিক ফকির এ মতিন, আজিম উদ্দিন মাষ্টার, তোফাজ্জল হোসেন। নেত্রকোনা \ তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যু বার্ষিকী উপলক্ষে শনিবার নেত্রকোনা জেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির উদ্যোগে প্রেসক্লাব ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সমিতির আহ্বায়ক হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সম্পাদক ও দৈনিক জননেত্র সম্পাদক এম মুখলেছুর রহমান খান। দাউদকান্দি \ শনিবার দাউদকান্দিতে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাংবাদিকতার পথিকৃত্ ও নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালন করা হয়। দাউদকান্দি প্রেসক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাকের কুমিল্লা উত্তর সংবাদদাতা মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে দাউদকান্দি প্রেসক্লাবে এই উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এমএইচ মোহন, বাসুদেব ঘোষ ও ওমর ফারুক মিয়াজী।