সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১২
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা \ পাবনার ফরিদপুর উপজেলায় শুক্রবার কাশেমের বটতলার কাছে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা তাহেরা খাতুন স্বপ্না (২৫) নিহত হয়েছেন। শিবচর (মাদারীপুর) সংবাদদাতা \ শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের শিবচর উপজেলার দৌলতপুর বাজার এলাকায় মাইক্রোবাসের চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে শিবচরের দলিলউদ্দিন ফকিরের ছেলে। গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ যাত্রীবাহী বাসের ধাক্কায় আড়াইহাজারে শুক্রবার এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম আলমগীর (২৬)। ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম আলমগীর। মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুর উপজেলার জায়গীর বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। শুক্রবার অজ্ঞাত তিন মোটরসাইকেল আরোহী রংপুর যাওয়ার পথে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীর বাসস্ট্যান্ডে রংপুরগামী রড বোঝাই একটি ট্রাক পিছন দিক থেকে চাপা দিলে গুরুতর আহত হন ওই তিন মোটরসাইকেল আরোহী।