বি বাড়িয়ায় নৌকা ডুবি ২ যাত্রী নিখোঁজ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীর সীতারামপুর এলাকায় যাত্রীবাহী নৌকাডুবীর ঘটনায় ২ যাত্রী নিখোঁজ রয়েছে । গত শুক্রবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নৌকার যাত্রীরা জানায়, নবীনগর উপজেলার চিত্রী থেকে ২০/২৫ জন যাত্রী নিয়ে একটি নৌকা নবীনগর আসছিল। রাত ৮টায় তিতাস নদীর সীতারামপুর এলাকায় দমকা হাওয়ায় নৌকাটি ডুবে যায়। এসময়ে নৌকার যাত্রীরা সাঁতরিয়ে তীরে উঠলেও ১ জন বৃদ্ধ ও ১ টি শিশু নিখোঁজ রয়েছে। নবীনগর থানার ওসি আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং নৌকার ২ জন যাত্রী উদ্ধারে কাজ চলছে।