কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ এবং শ্রেণীকক্ষের ছাদে ফাটল ধরেছে। ছাদের প্লাস্টার ও কংক্রিট খসে পড়েছে। রডগুলো বের হয়ে পড়েছে। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রধান শিক্ষক জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ভবনটির দুর্দশার অবস্থা লিখিতভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
