কাল শুরু হচ্ছে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উত্সব

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৪
আগামীকাল সোমবার ১৯শে জ্যৈষ্ঠ, ১৪২০ বাংলা পরমপুরুষ ত্রিকালদর্শী বারদীর গোসাই পরিচিত ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১২৩তম তিরোধান উত্সব। প্রতি বছরের ন্যায় এবারও তিন দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে লোকনাথ বাবার সমাধিধাম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন লোকনাথ বারদীতে। বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরের সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে-তিরোধান উত্সব অনুষ্ঠানে স্ব-পরিবারে অংশগ্রহণের জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। তিরোধান উত্সব উপলক্ষে বারদীতে বসেছে সপ্তাহব্যাপী মেলা। — সংবাদ বিজ্ঞপ্তি