দৈনিক ইত্তেফাকের কম্পোজ বিভাগের সাবেক কর্মী খন্দকার শফিউর রহমান (৬০) গত ২৭ মে সোমবার শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে জামালপুরে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে....রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও পাঁচ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জামালপুর জেলার দাপুনিয়া গ্রামের নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।
