প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:১৫আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৫
মিঠাপুকুরে মৃত্যুর ৪ বছর পর রবিউল ইসলাম সুজন (১৫) নামে এক কিশোরের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে বৃহস্পতিবার বিকালে লাশটি উত্তোলন করে পুলিশ। বৃহস্পতিবার রাতেই কঙ্কালটি ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়।