জামালপুরের গৃহবধূ হলো যৌতুকের বলি

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৫
জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় যৌতুকের কারণে গত বৃহস্পতিবার রাতে এক গৃহবধূ খুন হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মন্ডলপাড়া গ্রামের হারিছ মন্ডল দীর্ঘদিন ধরে তার স্ত্রী সবুজাকে(২৭) যৌতুকের কারণে বিভিন্ন সময় নির্যাতন করত। ঘটনার রাতে একই কারণে দুই সন্তানের জননী সবুজাকে বেদম প্রহার করলে তার মৃত্যু হয়। এসময় ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য শ্বশুর বাড়ির লোকজন সবুজার মৃতদেহ ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রাখে।