রূপগঞ্জে শিশুর শ্লীলতাহানি আটক ৩

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় শিশু ধর্ষণের ঘটনায় গত শুক্রবার তিনজনকে আটক করেছে পুলিশ। তবে ধর্ষণের প্রধান আসামি আব্দুল জলিল মিয়া পলাতক রয়েছে। এলাকাবাসী জানায়, গত ২৮মে গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার নূরু মিয়ার বাড়িতে সাড়ে তিন বছরের শিশু ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ গত শুক্রবার আব্দুর রউফ (৪০), নুরু মিয়া (৫৫) ও শরীফ মিয়া (২০)কে আটক করেছে।