সংবাদ সংক্ষেপ

আপডেট : ০১ জুন ২০১৩, ২২:১৯
দামুড়হুদা উপজেলা পরিষদের বাজেট ঘোষণা দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা \ চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলা পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে । দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাদুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গোপালগঞ্জে জনগণের বাজেট সভা গোপালগঞ্জ প্রতিনিধি \ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের মাধ্যমে মাধ্যমে আধুনিক চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন গড়ে তুলতে ৪৮ লাখ ১৮ হাজার ৪ শ’ ৪১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত বাজেট সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন। গফরগাঁও প্রেসক্লাবের উন্নয়নে অনুদান গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা \ গফরগাঁও প্রেসক্লাবের জন্য দেড় লাখ টাকা মূল্যের আসবাবপত্র অনুদান হিসেবে দিয়েছেন বিশিষ্ট শিল্পপতি, মেডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান। শনিবার সকালে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেডোনা গ্রুপের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান প্রদত্ত আসবাবপত্রগুলো গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টুর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। কিশোরগঞ্জে হাওরবাসীর মানববন্ধন কিশোরগঞ্জ প্রতিনিধি \ আন্তর্জাতিক সমীক্ষা ছাড়া টিপাইমুখ বাঁধ নির্মাণ স্থগিত রাখার দাবিতে কিশোরগঞ্জে হাওরবাসীর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল শনিবার স্টেশন রোডে এ কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক, বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ একেএম নূরুন্নবী বাদল, নিকলী উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন। বাজিতপুরে বিনামূল্যে স্বাস্থ্যক্যাম্প কিশোরগঞ্জ \ বেসরকারি উন্নয়ন সংস্থা প্যাক বাংলাদেশের উদ্যোগে বাজিতপুর উপজেলার ইন্দুরদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার দিনব্যাপী স্বাস্থ্যক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ. মজিদের নেতৃত্ব তিন সদস্যবিশিষ্ট মেডিক্যাল টীম প্রায় আড়াই শত রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করে। কোটালীপাড়ায় কমিউনিটি এ্যাকশন কমিটি কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কমিউনিটি এ্যাকশন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার ছিকটী বাড়ী উমাচরণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও সেফারওয়ার্ল্ড বাংলাদেশের যৌথ উদ্যোগে পরিচালিত কমিনিটি সেফটি প্রকল্পের আওয়তায় রাধাগঞ্জ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের অগ্রাধিকার নিরাপদ জনজীবন সম্পর্কিত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে ১১ সদস্য বিশিষ্ট কমিউনিটি এ্যাকশন কমিটি গঠন করা হয় । নাগরপুর প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন নাগরপুর ( টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইল নাগরপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন শুক্রবার রাতে ক্লাব কার্যালয়ের অনুষ্ঠিত হয়েছে। রামকৃষ্ণ সাহা রামা ডেসটিনিকে সভাপতি ও শহিদুল ইসলাম (দৈনিক মানবজমিন) কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। সারিয়াকান্দিতে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ বিতরণ সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা \ গতকাল শনিবার সারিয়াকান্দি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সাড়ে ৯ হাজার পরিবারের মধ্যে নগদ সাড়ে ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুল মান্নান । উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম বেনজির রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন \ ঘোড়াঘাটে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা \ উপজেলা পরিষদ অডিটরিয়ামে ট্যালেন্টপুল স্টুডেন্ড ফোরামের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫১জন কৃতি ছাত্র-ছাত্রীকে এক সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলায় ট্যালেন্টপুল স্টুডেন্ট ফোরামের সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব আ. মজিদ। ঘাটাইলে সড়ক অবরোধে বাস ও সিএনজি শ্রমিক ঘাটাইল ( টাঙ্গাইল) সংবাদদাতা \ গতকাল শনিবার বাস-মিনিবাস শ্রমিক ও সিএনজি চালকরা পাল্টাপাল্টি ৪ ঘন্টা টাঙ্গাইল-ময়মনসিংহ ও ঘাটাইল-সাগরদিঘি সড়ক অবরোধ করে রাখে। এর ফলে দুটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় তীব্র যানজটের । পুলিশ জানায়, বাস-মিনিবাস শ্রমিকরা ঘাটাইল-সাগরদিঘি সড়কে হঠাত্ করে সবধরনের সিএনজি বন্ধ করে দেয়। এর প্রতিবাদে তাত্ক্ষণিক সিএনজি শ্রমিক চালকরা টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পাল্টাপাল্টি অবরোধের কারণে দুটি সড়কে ৫ কি.মি. তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, স্থানীয় প্রশাসন উভয় শ্রমিক সংগঠনের মধ্যে সমঝোতা বৈঠকে বিষয়টি সমাধানের আশ্বাসের পেক্ষিতে উভয় পক্ষ অবরোধ তুলে নেয়। রামুতে ইউএনও’র বিদায় অনুষ্ঠান রামু (কক্সবাজার) সংবাদদাতা \ কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দকে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেনকে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রামু উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি’র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শিবালয়ে অজ্ঞাত লাশ উদ্ধার শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা \ শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিত্যক্ত ভবন থেকে আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভবনের পাশে খড়কুটা কুড়াতে গিয়ে এক নারী লাশটি দেখতে পেয়ে খবর দিলে শিবালয় থানা পুলিশ লাশটি উদ্ধার করে। শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। জগদীশপুরে চা শ্রমিকের মৃত্যু মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা \ ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগানের কারখানায় চা প্রস্তুতকালে দুর্ঘটনায় রতন ভর (৪৫) নামক এক শ্রমিক মারা গেছে। চা বাগান ব্যবস্থাপক শাহাদাত্ হোসেন জানান, বাগানের চা কারখানায় অন্য দিনের ন্যায় গতকালও রতন ভর রটরভ্যান নামক মেশিনের উপরে টেবিলে বসে কাঁচা চা পাতা মেশিনে দিতেছিল হঠাত্ অন্যমনস্ক হওয়ায় একটি পা মেশিনের ভিতর ঢুকে গেলে পাটি ভেঙ্গে যায়। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণজনিত কারণে সে মারা যায়। মঠবাড়িয়ার সাংবাদিক মন্টুর দাফন সম্পন্ন মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা \ দৈনিক আমার দেশ ও মানবজমিন পত্রিকার সাবেক মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় সাপ্তাহিক মঠবাড়িয়ার খবরের প্রকাশক সাংবাদিক ইব্রাহিম খলিল মন্টু (৩৫) লাশ শুক্রবার জানাজা শেষে উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি গত ৩০ এপ্রিল রাতে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হন। মন্টু উপজেলার দক্ষিণ সাপলেজা গ্রামের ব্যবসায়ী মোঃ ইসাহাক আলী পঞ্চায়েতের বড় ছেলে। জামালপুরে আওনা ইউপির বাজেট ঘোষণা জামালপুর প্রতিনিধি \ জামালপুরের সরিষাবাড়ি উপজেলার আওনা ইউনিয়ন পরিষদ ২০১৩-১৪ অর্থবছরের জন্য ১ কোটি ৪১ লাখ ৩৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। ইউনিয়ন পরিষদে উন্মুক্ত এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। অভয়নগরে পান ব্যবসায়ীর লাশ উদ্ধার অভয়নগর (যশোর) সংবাদদাতা \ যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে নজরুল ইসলাম সর্দার নামে এক পান ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভৈরব নদ সংলগ্ন শুভরাড়া বাবু সর্দারের বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাউয়াছড়ায় কাঠ পাচারকালে আটক ৩ মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারের সংরক্ষিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাঠ পাচারকালে ১০০ ফুট চোরাই সেগুন কাঠসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল। শুক্রবার সংরক্ষিত বনের কাঠগুলো ট্রাকযোগে পাচারের গোপন সংবাদ পেয়ে র্যাব শ্রীমঙ্গল ক্যামেপর অধিনায়ক সানা শামীমুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এসব সেগুন কাঠ আটক করা হয়। এসময় আবু বক্কর, শাকিল ও ফয়সল নামে তিনজনকে আটক করে। মধুখালীতে বন্ধ হলো বাল্য বিয়ে মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ফরিদপুরের মধুখালীতে বন্ধ হলো বাল্য বিয়ে। বাল্য বিয়ের অভিশাপ থেকে মুক্ত হলো নবম শ্রেণীতে পড়ুয়া লাকী (১৪)। শুক্রবার খবর পেয়ে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রমেন্দ্র নাথ বিশ্বাস এ বিয়ে বন্ধ করেন। মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের বকশী চাঁদপুর গ্রামের আনোর আলী শেখের মেয়ে জাহাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী লাকীর সাথে ফরিদপুর সদর উপজেলার মাধবপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী নূর ইসলামের (৩০) বিয়ে ঠিক হয়।